লৌহজংয়ের হাঁড়ি দিয়া ৩নং ওয়ার্ড মেম্বারের সামনে অসহায়দের উপরে হামলা করে মাদক সেবীরা।

Date: 2023-02-07
news-banner

মোঃ বাদল//জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষেদের স্থায়ী ঠিকানা করে দিতে মাননীয় প্রধান হাসিনার উদ্যোগ জাতির পিতার জন্ম ১০০ বার্ষিকী উপলক্ষে দেশের আশ্রয়হীন মানুষের স্থায়ীত্ব ঠিকানা করতে আশ্রয়ণ-২ প্রকল্প নামে কর্মসুচি শুরু করেন। যার কার্যক্রম পরিচালনা করছেন জাতির জনক বঙ্গবন্ধুর সুযগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কার্যালয়ের অধীনস্থ সরকারি প্রকল্প যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন এবং যার জমি আছে ঘর নেই এমন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করে বিতরণ করছেন। যার ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন হিড়িদীয়া এলাকার ৩নং ওয়ার্ডে সম্বলহীন ৫২ টি পরিবারের বসবাসের জন্য সরকারি ঘর বিতরণ করেন। যারা প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে এলাকার মাদকাসক্ত তরুণদের কাছে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায় এলাকার স্হানীয় বখাটে ছেলেরা প্রতিদিন সেখানের কলাগাছের নিচে মাদক সেবনের জন্য আাসেন। আর তাদের বাধা দিলে বসবাসরত ৫২ পরিবারের লোকজনকে মারধর সহ বিভিন্ন ভাবে নির্যাতন করেন। যার ধারাবাহিকতায় গত ইংরেজী ২৪/১/২০২৩ তারিখ দুপুর ২টার সময় স্থানীয় ইব্রাহিম মাস্টারের ছেলে সওকত তার মোটর সাইকেল রাখার তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে সেখানে বাসিন্দা লালা মিয়া ওস্তাগারের ছেলে মোঃ আওলাত ওস্তাগারকে প্রথমে গালি-গালাজ করে চলে যায়। পরে আবার দুপুর আনুমানিক ২.৩০ মিনিটের সময় এলাকার মেম্বার মোঃ টিটু ও ইব্রাহিম মাষ্টার লালমিয়ার ঘরের সামনে এসে তার ছেলে আওলাতকে ডেকে কি হয়েছে জানতে চাইলে আওলাতকে সওকত গালি-গালাজ করেছে বলেতেই সেখানে উপস্থিত মোঃ টিটু মেম্বার ও ইব্রাহিম মাষ্টারের সামনে সওকত তার সাথে ছলিম তালুকদারের ছেলে ইমরান তালুকদার ও সিদ্দিক দেওয়ানের ছেলে শান্ত দেওয়ান সহ তদের সাথে থাকা আরো প্রায় ৭/৮ জন এসে আওলাতকে বেধড়ক মারধর করতে থাকে। পরে আওলাতকে বাঁচাতে পার্শ্ববর্তি মামুনের স্ত্রী ইয়াসমিন এগিয়ে গেলে তাকেও মারধর করে গুরুতর আহত হবার পর সওকত তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। পরে আহতহলে সওকত ও ইয়াসমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নেন । যার হাসপাতালের চিকিৎসা ছাড়পত্র দিয়েছেন ভুক্তভোগী পরিবার। আমাদের প্রতিবেদককে ভুক্তভোগীরা জানান যে মাদক সেবীদেরা কোন কারন ছাড়াই তাদের বিভিন্ন ভাবে নির্যাতন করে থাকে। তাদের হাত থেকে বাঁচতে অনেক বার এলাকার মেম্বার মোঃ টিটু এবং সেখানের বিট পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দিয়েও কোনরকমের সুরাহা পায়নি তারা। যার ফলে তারা মাদক সেবীদের এরিয়ে থাকেন। তবু্ও মাদক সেবীদের কাছে জিম্মি হয়ে আছেন সরকারি স্থাপনায় বসবাসরত ৫২টি অসহায় পরিবারের সদস্যরা। এলাকার এ সকল মাদক সেবীদের নির্যাতনের হাত থেকে বাঁচতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন সেখানকার বসবাসকারী ৫২ টি অসহায় পরিবার।

Leave Your Comments