গোলাম রব্বানী হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুরে উপজেলা প্রশাসন,হরিপুর ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়,হরিপুর-ঠাকুরগাঁও এর আয়োজনে সকাল ১১:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে নিপাহ ভাইরাস বিষয়ক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জনাব এ কে এম শরিফুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর-ঠাকুরগাঁও।
এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা। বাবু নগেন কুমার পাল সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা জনাব মোঃ তাজুল ইসলাম (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও জনাব এস এম আলমগীর সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা । জনাব ডাক্তার আবুল বাসার মোহাম্মদ সায়েদুজ্জামান উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও জনাব মোঃ রায়হানুল হক মিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার হরিপুর ঠাকুরগাঁও। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবগন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান বলেন নিপা একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ যা বাদুড় থেকে মানুষে মূলত খেজুরের কাচা রস পানের মাধ্যমে সংক্রমিত হয়, এটি সাধারণত শীতকালে এ রোগের বিস্তার লাভ করে তিনি আরো বলেন এটি কোভিড ১৯ এর চেয়েও ভয়ংকর তাই সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এবং খেজুরের রস ও বাদুরে আক্রান্ত কোনো ফল খেতে নিষেধ করেছেন ।
আর ও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ।