অভয়নগরের বাঘুটিয়ায় ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের বিশিষ্টজনদের সাথে মতবিনিময়
Date: 2023-02-07
আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া হোপ মডেল একাডেমি প্রাঙ্গনে ইউনিয়নের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল ৭ ই ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় সাবেক পাঁচবারের চেয়ারম্যান শেখ হাশেম আলীর সভাপতিত্বে বাঘুটিয়া ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক অধ্যাপক ডাঃ নিকুন্জ বিহারী গোলদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, শিক্ষক ও সাংবাদিক সুনীল দাস,আবু বক্কার সরদার,অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাসচন্দ্র দে,আব্দুস সাত্তার,শিক্ষক ও সাংবাদিক আমিনুর রহমান, হোপ মডেল একাডেমির পরিচালক শেখ কামরুজ্জামান দেবদাস দাস,সাবেক ইউপি সদস্য রতন বিশ্বাস,ইসমাঈল বিশ্বাস,বিষ্ঞুপদ দাস,দীপ্তিরানী দে,জোছনা পাল,সুনীল বিশ্বাস প্রমুখ।মতবিনিময়শেষে কয়েকজনকে উপহার সামগ্রী বিতরণ করেন।