তানোরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

Date: 2023-02-07
news-banner


সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী প্রতিনিধি)ঃ

রাজশাহীর তানোর উপজেলার দুর্গাপুরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

আজ মোঙ্গলবার উপজেলার দূর্গাপূরে তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  এর আয়োজনে  স্থানীয়  কৃষকদের নিয়ে এ মাঠ  দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস শেষে  সরিষার নমুনা শস্য কর্তন, মসলা ফসল চুইঝাল ও আলুর মাঠ পরিদর্শন করা হয়। 

তানোর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার  কামরুল ইসলামের সভাপতিত্বে -  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলা  প্রশিক্ষণ অফিসার  মোছাঃ উম্মে ছালমা, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোসাঃ শারমিন সুলতানা, কৃষি সম্প্রসারণ  অফিসার মোঃ শাহাদাৎ হোসেন।

Leave Your Comments