লেখা-পড়ার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে : হাকিম চৌধুরী

Date: 2023-02-09
news-banner


 সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ

গোয়াইনঘাটে নওয়াগাও প্রত্যাশা কিন্ডারগার্টেনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩এর পুরস্কার বিতরণী  ও উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিদিক্কুর রহমানের বিদায়ী অনুষ্ঠান  অনুষ্ঠিত  হয়েছে। 

বৃহস্পতিবার ৯ ফেব্রয়ারী বেলা ২ টায় ডিএন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে   কিন্ডারগার্টেন  পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিনের  সভাপতিত্বে  এবং শিক্ষক গোলজার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী  এ সময় তিনি বলেন আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

 লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধূলা ও সাংস্কৃতিক চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে।তিনি উক্ত অনুষ্টান আয়োজনে যারা আয়োজন করেছেন এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন  তাদের কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই রকম অনুষ্ঠানের আয়োজন  অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াগাও স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ওসমান গনি নন্দীর গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল  গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি এম এ মতিন, ডি এন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মৃদুল ক্লান্তি,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আং জব্বার,ডিএন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বৃন্দ  কিন্ডারগার্টেন  পরিচালনা কমিটির সদস্য বৃন্দ   শিক্ষক বৃন্দ অভিবাবক বৃন্দ সহ প্রাক্তন শিক্ষক বৃন্দ।

Leave Your Comments