বিরামপুর (দিনাজপুর) উপজেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত ২৭ দফা প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের অভিযাত্রায় ১০ দফা কর্মসূচির অংশ হিসেবে বিরামপুর উপজেলা বিএনপির এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ৭ টি ইউনিয়নে বিএনপি'র গণ মিছিল পদ যাত্রা জন মানুষের মাঝে লিফলেট বিতরন ও বিক্ষোভ সমাবেশ পৃথক ভাবে অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ই জানুয়ারি) এ লক্ষে কাটলা ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের সভাপতিত্বে কাটলা পথসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা: এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান অনির্বাচিত সরকারকে আন্দোলন এর মাধ্যমে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাধ্য করতে বিএনপি নেতা কর্মীদের মাঠে নেমে গণজোয়ার সৃষ্টি করতে হবে। তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ বিএনপির সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় সমাবেশে।
গণ মিছিলে উপস্থিত ছিলেন বিরামপুর থানা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সহসভাপতি মোঃ কমর সেলিম, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব মিঞা মোঃ শিরন আলম ,জোতবানি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, বিনাইল ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ জেলা বিএনপির সিনিয়ার নেতৃবৃন্দ, বিরামপুর থানা পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের গণ মিছিলে অংশগ্রহণ করে।