বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত

Date: 2023-02-11
news-banner



সাহিদ হাসান, ববি সংবাদদাতা :


বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে বার্ষিক শিক্ষা সফর-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বগুড়ার মহাস্থানগড়ে বার্ষিক এই মিলন মেলার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন থেকে সকাল ৮ টায় বাসযোগে যাত্রা শুরু করে বিভাগটি। দিনব্যাপী এ শিক্ষা সফরে  বগুড়ার মহাস্থানগড়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন শিক্ষার্থীরা। পরিদর্শন শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এরপর শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলাসহ সংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে। সবশেষে  র‌্যাফেল ড্র এর মধ্য দিয়ে বনভোজন শেষ করে সন্ধ্যায় রাজশাহীর উদ্দেশ্যে রওনা করে।

এছাড়াও শিক্ষা সফরে বিভাগের পক্ষ থেকে সদ্য বিদায়ী প্রভাষক উজ্জ্বল হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

শিক্ষা সফরে উপস্থিত ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ, সহকারী অধ্যাপক ছালমা জান্নাত ঊর্মি, প্রভাষক রমজান আলী, সাজ্জাদ হোসেন এবং রাকিব হোসাইন ছাড়াও সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।


Leave Your Comments