কামরুল ইসলাম রাব্বি //চাঁদপুরের মতলব উত্তরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগী করার জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলমের ব্যক্তিগত তাহবিল থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
১২ই ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকায় নয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলার নির্বাহি অফিসার আশরাফুল হাসান।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইন্জিনিয়ার শাহাআলম এর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাশেদুল ইসলামের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা সহকারী শিক্ষক অফিসার অলিউল্লাহ , মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় দাস।
এ সময় আরো বক্তব্য রাখেন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন মোল্লা, অভিভাবক সদস্য মুহাম্মদ রোকনউদ্দিন বেপারী, রানা আহম্মেদ রফিক, বিল্লাল মেম্বার, নুরুজ্জামান মামুন, শাহানুর হাসান শুভ্র, মোস্তফা মেম্বার, সহ আরো অনেকে।
সভাপতির দেওয়া নতুন উপহার পেয়ে আনন্দে মেতে উঠেন কোমল মতি শিক্ষার্থীরা, তারা অনেক খুশি ও আনন্দিত বিদ্যালয়ের সভাপতির এমন মহতি উদ্যোগে শিক্ষার্থীদের পড়া লেখায় আরোও মনোযোগি বাড়াবে বলে জানান বক্তারা।