কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানদের নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ

Date: 2023-02-13
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাম্প্রতিককালে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতি ও নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়া নিয়ে ক্ষোভ জানিয়ে আগামীতে নির্ধারিত সময়ে সবাইকে উপস্থিত থাকার বিষয়ে আলোচনা করা হয়। আজকের সভায় বিলম্বে আসা কুলাউড়া সদর ও কর্মধা ইউপি চেয়ারম্যান ছাড়া অপর ১১ ইউপি চেয়ারম্যানসহ আরও সদস্যরা অনুপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় কুলাউড়া পৌর শহর ও রবিরবাজারের যানজট, ফুটপাতের হকার, বন বিভাগ, মাদক, ভ্রাম্যমাণ আদালত, বিদ্যুৎ সমস্যা, অবৈধ সমিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, কমিটির সদস্য নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, গিয়াস উদ্দিন আহমদ ও অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই, বন বিভাগের রেঞ্জার রিয়াজ উদ্দিন, পল্লী বিদ্যুতের এজিএম নাজমুল হক তারেক প্রমুখ।

Leave Your Comments