দেশব্যাপী বি,এন,পি ও জামাত শিবিরের সন্ত্রাস,নৈরাজ্য,অপতৎপরতা প্রতিরোধে শান্তি সমাবেশ পালিত।

Date: 2023-02-14
news-banner


মোঃ রতন বাবু (মিঠাপুকুর) 

সারা দেশব্যাপি বি. এন.পি.-জামাত সহ কিছু কুচক্রি মহল নৈরাজ্যে সৃষ্টির পায়তারা চালাচ্ছে,এরই প্রতিবাদে  বাংলাদেশ আ' লীগ  সারা দেশ ব্যাপি শান্তি সমাবেশ করছে। এরই অংশ হিসেবে  মিঠাপুকুর উপজেলার  ১০ নং বালুয়া মাসিমপুর  ইউনিয়ন  আ' লীগ   শান্তি সমাবেশ পালন করেছে।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জনাব এইচ এন আশিকুর রহমান  মাননীয় জাতীয় সংসদ সদস্য,-২৩ রংপুর - ৫ ( মিঠাপুকুর ) ও সভাপতি,জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং কোষাধক্ষ বাংলাদেশ আ' লীগ । 

আ'লীগের শাসন আমলে পদ্মা সেতু,মেট্রোরেল, কর্নফুলি টানেন,তাপ বিদ্যুত,হাজার হাজার কিলো মিটার পাকা রাস্তা সহ নানাবিধ উন্নয়ন সাধিত হয়েছে। যা স্বাধীনতার পর থেকে কোন সরকারের আমলে সাধিত হয়নি। আ'লীগের  সকল উন্নয়ন  কথা দেশবাসীদের জানাতে হবে। এবং দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আ'লীগের কোন বিকল্প নেই,এবং আ'লীগকে বার বার  ক্ষমতায় আনতে হবে। আ'লীগকে ক্ষমতায় আনতে হলে জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে।

 বন্দুকের নলের মাধ্যমে যে দল ক্ষমতা এসেছে  তাদের কাছ থেকে নৈরাজ্য,বোমাবাজি,অগ্নি সংযোগ,জ্বালাও পোড়াও ছাড়া ভালো  কিছু আশা করা যায় না। এ ছাড়া ৭১ এ যারা যুদ্ধ অপরাধি, হত্যাকারী,মা-বোনদের সম্ভ্রম বিনষ্ট কারী, রাজাকার  আলবদর দের নিয়ে আবারো  সারা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে।

তারা যাতে  ২০১৪ সালের মতো আর জ্বালাও পোড়াও করতে না পারে এবং কোন ধরনের  নৈরাজ্য  ঘটাতে না পারে সে ব্যাপরে আ'লীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতা - কর্মীদের এবং  সকল দেশ বাসীদের সজাগ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মিন্টু মিয়া  সভাপতি বাংলাদেশ আ' লীগ মিঠাপুকুর উপজেলা শাখা।  জনাব মোঃ মেজবাহুর রহমান সাবেক অধ্যক্ষ  শঠিবাড়ী মহাবিদ্যালয় ও আ' লীগ নেতা।  আনোয়ার সাদাত লেমন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আ' লীগ মিঠাপুর উপজেলা শাখা এবং সদস্য বাংলাদেশ আ' লীগ রংপুর জেলা শাখা। জনাব মোঃ রেজাউল কবির টুটুল চেয়ারম্যান ৮ নং চ্যাংমারি ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ সাইদুর রহমান তালুকদার চেয়ারম্যান ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ।  
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জনাব চৌধুরী মোঃ সেলিম ইউনিয়ন আ' লীগের সাধারণ সম্পাদক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন,  জনাব মোঃ শাজাহান চেয়ারম্যান ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদ। বুজুর্গ সন্তোষপুর কারামাতিয়া  ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব এ কে এম মোনেম সরকার। বুজরুক সন্তোষ পুর  আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুর রহমান। এবং  মোঃ রেজবানুল, আল মিজান,ফরিদুল ইসলাম ফরিদ,আসাদ, বাতেন, সাকিবুল,এছাড়াও সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ ছাত্রলীগ মিঠাপুকুর উপজেলা শাখার সাবেক ছাত্রনেতা মোঃ হাসানুজ্জামান বাবু।  সহ আশেপাশের সকল ইউনিয়নের বাংলাদেশ আ' লীগ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরে নেতাকর্মী বৃন্দ।

Leave Your Comments