ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণ করে হত্যা, আটক-১

Date: 2023-02-14
news-banner




মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও ॥ 

ঠাকুরগাঁওয়ে ফারহিয়া নামের এক পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে চাঞ্চল্যকর  এ ঘটনাটি ঘটে। ফারহিয়া লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামের ফজর আলীর মেয়ে এবং আটককৃত যুবক সফিকুল ইসলাম একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক বলেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভূট্টা ক্ষেতে স্থানীয়রা ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মেয়েটির লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মসয়না তদ;রেন্তর রিপোর্ট এলে ঘটনাটি আরো বিস্তারিত জানা যাবে। তবে শিশুটির মরদেহে বিভিন্ন আলামত দেখে আমাদের প্রাথমিক ধারনা তাকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে।

সকাল ১০ টার দিকে ভূট্টা ক্ষেতে স্থানীয়রা ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এছাড়াও এই ঘটনায় সন্দেহমূলক একজনকে আটক করেছি আমরা।

Leave Your Comments