অভয়নগরে ডাঃ নিকুন্জ বিহারী'র ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

Date: 2023-02-14
news-banner


আমিনুর রহমান, অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার  বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া হোপ মডেল একাডেমিতে বেলা ২ টায় ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদারের সৌজন্যে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।

 মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক মহিলা রোগীদের ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।ফ্রি চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইনী বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক সুনীল কুমার দাস, হোপ মডেল একাডেমির প্রিন্সিপাল শেখ কামরুজ্জামান, শিক্ষক ও সাংবাদিক আমিনুর রহমান, উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি ফজল রাব্বি সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসমাঈল হোসেন বিশ্বাস।এর আগে একই ভ্যেনুতে গ্রাম ডাক্তারদের সাথে বিজ্ঞান সেমিনারেও প্রধান অতিথি হিসাবে ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।  

Leave Your Comments