ভৈরবে জনতার হাতে গরু চোর আটক

Date: 2023-02-16
news-banner


মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যাওয়ার সময় হেলাল উদ্দিন নামে এক গরু চোরকে আটক করেছে স্থানীয় জনতা। 
 
বৃহস্পতিবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরাচর এলাকা থেকে পিকআপ ভ্যান ও 
থেকে তাকে আটক করা হয়। আটককৃত চোর হেলাল উদ্দিন পার্শ্ববর্তী এলাকার আকবর নগর গ্রামের আসাবুদ্দিন মিয়ার ছেলে বলে জানা যায়। 

এলাকাবাসী জানান, দেখতে পাই সকালে মিরাচর হাল্লা বাড়ির সামনে থেকে তাদের পার্শ্ববর্তী এলাকার একজন  পিকআপ ড্রাইভার তার পিকআপ ভ্যানে মধ্যে চারটি গরু তুলছিল। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করি কিরে এত সকাল গরু গুলো কোথায় নিয়ে যাচ্ছিস পরে সে  এলোমেলো কথা বলে  তার কথা বলার ধরনে আমাদের  সন্দেহ হলে  আমরা তাকে আটক করি। আমাদের পার্শ্ববর্তী উপজেলা কুলিয়ারচর থেকে দুই জন লোক খবর পাই যে আমাদের এখানে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যাওয়ার সময় পিকআপ ড্রাইভারকে গরুসহ আমরা আটক করছি। দুইজন এখানে হাজির হয় গরু ৪টি তাদের সনাক্ত করে। পরে আমরা এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে আটককৃত পিকআপ ড্রাইভার ও পিকআপসহ গরুগুলো থানায়  নিয়ে যায়। 


এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গরু চোরসহ গরু উদ্ধার ও পিকআপ ভ্যান জব্দ 
করে ভৈরব থানায় নিয়ে আসা হয়। কুলিয়ারচর থানা এলাকা থেকে গরুটি চুরি হওয়ায় গরু চোরসহ গরু চারটি কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments