কুমিল্লায় দাদু-দিদিমা ও নাতি-নাতনী'র জন্মোৎসব পালিত

Date: 2023-02-16
news-banner


স্টাফ রিপোর্টার।। 

“জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার” - এই শ্লোগান সামনে রেখে ১৫ ফেব্রুআরি বুধবার সন্ধ্যায় কুমিল্লা মহানগরীর কালিয়াজুরীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় ঘরোয়া পরিবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার শ্বশুর সুবাস মজুমদার (৭০), শাশুড়ি কাজল রাণী মজুমদার (৬৫) এবং ছেলে তনয় অরণ্য সরকার প্রিন্স (৭) ও তনয়া অর্পিতা সরকার (৯) এর শুভ জন্মদিন উপলক্ষে দাদু-দিদিমা ও নাতি-নাতনী'র ফাল্গুনী উৎসব পালিত হয়।

এতে মোমবাতি ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন শেষে কেক কাঁটার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। এরপর উৎসবে আগত সকলের মাঝে কাচ্চি বিরানিসহ নানাহ ধরনের মিষ্টি ও মুখরোচক খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্পিতা-অরণ্যের পিতা-মাতা, আত্মীয়-স্বজনসহ পাড়া প্রতিবেশী ও সহপাঠীমহল।

জানা যায়- সুবাস চন্দ্র মজুমদার ১৩৫৯ বাংলা সনের ১৭ই ফাল্গুন, কাজল রাণী মজুমদার ১৩৬৪ বাংলার ২২শে ফাল্গুন ও অর্পিতা সরকার ১৪২০ বাংলা ১২ ফাল্গুন এবং অরণ্য সরকার প্রিন্স ১৪২২ বাংলা ২রা ফাল্গুন অর্থাৎ দাদু-দিদিমা ও নাতি-নাতনী চারজনই ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন।

Leave Your Comments