লালবাগে ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য আটক

Date: 2023-02-16
news-banner



আব্দুল্লাহ আল মামুন:  

রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে মো. জমির হোসেন গাজী (৫০), মো. মাসুদ রানা (২৮), মো. ইব্রাহিম (২২) ও মো. ফয়সাল হাওলাদার (২২) নামে ইজিবাইক চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় তাদের দখল হতে ৩ টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব সূত্র জানায়। 

র‌্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে সূত্রটি জানায়, নিজস্ব গোঘেন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১৫ ফেব্রুয়ারী (বুধবার) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল লালবাগ থানাধীন জে.এন.সাহা রোডের কেল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত তিনটি ইজিবাইকসহ চোর চক্রের উল্লেখিত ৪ সদস্যকে গ্রেফতার করে। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে চোরাইকৃত ইজিবাইক সংগ্রহ করে লালবাগসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave Your Comments