জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩

Date: 2023-02-16
news-banner


সাকিব হাওলাদার,ডাসার প্রতিনিধি(মাদারীপুর) 


মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন এবং জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় সৈয়দ আতাহার আলী ইবতেদায়ী মাদ্রাসায়,
উপজেলার বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৮ জন প্রতিযোগিতারা কেরাত,হার্মদ,নাদ,আজান প্রার্থনা,কবিতা,উপস্থিত বক্তিতা ও ৭মার্চ ভাষন পাঠ করেন সকলের মাঝে।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে জনাব সারমীন ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার, ডাসার,মাদারীপুর। বিশেষ অতিথি জনাব মোঃ জোবায়ের মিথুন, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই.এম), গণপূর্ত বিভাগ, মাদারীপুর জনাব হাসানুজ্জামান, অফিসার ইনচার্জ, ডাসার থানা, মাদারীপুর,জনাব আব্দুল হাকিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা, ডাসার, মাদারীপুর,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবদুর রাজ্জাক রনি, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মাদারীপুর। সৈয়দ কামরুজ্জামান জামান,দাতা সদস্য আতাহার আলী ইবতেদায়ী মাদ্রাসা ও আওয়ামীলীগ নেতা।
এসময় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সভার সভাপতি আঃরাজ্জাক রনি বলেন, প্রত্যক ছাত্র-ছাত্রীদের ও শিক্ষকদের সাম্প্রদায়িক প্রতিষ্ঠাতা রক্ষায় সচেতন থাকতে হবে, দেশ ও জাতির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ঠিক রেখে ইসলামিক ফাউণ্ডেশন এর সকল কার্যক্রম চালু রাখতে হবে।
প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সারমীন ইয়াছমীন।

Leave Your Comments