আল্লাহর ঘর মসজিদের কাজ টাকার জন্য থেমে থাকে না : চেয়ারম্যান ফারুক

Date: 2023-02-17
news-banner



সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ

গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, আল্লাহর ঘর মসজিদ তৈরি ও সংস্করণ করা সবচেয়ে মর্যাদা পূর্ণ ইবাদত। মসজিদের সেবা যত্ন করা সবার ভাগ্যে জোটে না, একমাত্র আল্লাহ তার খাস বান্দাদেরকেই মসজিদ মাদ্রাসার উন্নয়ন কাজ ও সেবাযত্ন করার তৌফিক দান করেন। 

চেয়ারম্যান ফারুক বলেন, মসজিদকে ভালোবাসা, মসজিদে বেশি সময় অবস্থান, মসজিদ পবিত্র-পরিচ্ছন্ন, মসজিদের উন্নতি সাধন, মসজিদের আদব রক্ষা করা ইত্যাদি মসজিদের হক।ইসলামী বিধি বিধান নিয়ম নীতি ও শর্ত মেনে আমাদের সকলকেই এগুলা পালন করতে হবে। 

বগাইয়া আসামপাড়া ছড়ারপার শাহী জামে মসজিদের ভিত্তি প্রস্হর স্থাপন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদের কাজ কখনো টাকার জন্য থেমে থাকে না। আল্লাহর প্রদত্ত রহমত ও বরকতের মাধ্যমে কোনো না কোনোভাবেই অসম্পূর্ণ  মসজিদের কাজ সম্পন্ন হয়ে যায়। তার জন্য প্রয়োজন মসজিদ কমিটি  এলাকা বাসি ও মোমিন মুসলমানের স্বদইচ্ছা। যেটা আপনাদের এলাকাবাসীর সবার মাঝে বিরাজমান আছে। আপনারা মসজিদের কাজ শুরু করেছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতায় সম্পন্ন হবে।  

শুক্রবার ১৭ ফেব্রয়ারী বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সভাপতি শিরু মিয়ার সভাপতিত্বে ও তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক হেলাল উদ্দিন, আবুল হাসেম, মোহাম্মদ বাচ্চু মিয়া সরকার, তাহিদ মিয়া মেম্বার, মাওলানা রহমত আলী, মহম্মদ সালাউদ্দিন মাস্টার, আং মতিন, ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন ও মারুফুল হাসান মারুফ সহ আরো অনেকে। 
এছাড়াও উপস্থিত ছিলেন, মুসল্লিয়ানেকেরাম এলাকার মুরুব্বিয়ান ও গণ মান্য ব্যক্তি বর্গ। 

Leave Your Comments