গোয়াইনঘাটে অক্সফোর্ড শেয়ার বাংলাদেশী কমিউনিটি প্রজেক্টের ঘর হস্তান্তর

Date: 2023-02-17
news-banner



সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২২ সালের ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পাকা ঘর নির্মান করে হস্তান্তর করা হয়েছে। 

শুক্রবার ১৭ ফেব্রয়ারী সকাল ১১ টায় ইউকে প্রবাসী আব্দুল মুবিনের তত্ত্বাবধানে অক্সফোর্ড শেয়ার বাংলাদেশী কমিউনিটি প্রজেক্ট প্রকল্পের বাস্তবায়নে নির্মাণ করা পাকা ঘর গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত সেলিম আহমদের ঘরের উদ্বোধন ও হস্তান্তর করেন,অনুষ্ঠানের প্রধান  অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারক আহমদ। 

বিশেষ অতিথি ছিলেন রুস্তমপুর  ইউপি চেয়ারম্যান   শাহাব উদ্দিন শিহাব।
এছাড়া উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান, মোশারফ হোসাইন সহ আরো অনেকে।

জানা যায়,অক্সফোর্ড শেয়ার বাংলাদেশী কমিউনিটি প্রজেক্ট প্রকল্পের বাস্তবায়নে উপজেলার ১২টি ইউনিয়নে ১৩টি ঘর দেওয়া হবে। যার মধ্য থেকে আজ রুস্তমপুর ইউনিয়নের সেলিম আহমদের ঘর হস্তান্তর করা হয়েছে এবং নন্দিরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ি গ্রামের দুটি ঘরের নির্মাণকাজ শেষ।এই দুটি  ঘরও ক্ষতিগ্রস্ত মালিকদের হাতে হস্তান্তর করা হবে এবং পর্যায়ক্রমে বাকী ঘরগুলো নির্মাণ করে ধারাবাহিকভাবে হস্তান্তর করা হবে। 

Leave Your Comments