ঝালকাঠি নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Date: 2023-02-18
news-banner



 আবু জাফর বিশ্বাস , ঝালকাঠিঃ 

 ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহন করে। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান আরিফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মজিবুল হক আকন্দ, নবগ্রাম মডেল হাইস্কুল এন্ড কলেজের সভাপতি জিনাত তাজমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান, নবগ্রাম ছফেদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ছাদিয়া সুলতানা এলাচী।

 সভাপতিত্বত করেন এস,এম,সি সভাপতি মাওলানা মোঃ মনিরুজ্জামান হাওলাদার। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। শিক্ষার্থীরা দৌড় দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়,দড়ি লাফ, আবৃত্তি,নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Leave Your Comments