মতলব ইউবি'র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ২৩ এপ্রিল
Date: 2023-02-18
স্টাফ রিপোর্টার।।
"আমরা আছি মেধাবীর পাশে"-এই শ্লোগান সামনে রেখে আসছে ঈদ-উল-ফিতর এর পরদিন অর্থাৎ ২৩ এপ্রিল রবিবার "আলোকিত '৯৫ সহপাঠী বন্ধু ফোরাম" এর উদ্যোগে ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় (ইউবি) এর ৬ষ্ঠ হতে দশম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা-কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
তদুপলক্ষে ইউবি'র ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ সকলকে যথা-সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আলোকিত '৯৫ সহপাঠী বন্ধু ফোরামের সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার (01846-392055), সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেন (01916294455), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুক্তার হোসেন (01926252880) ও মোঃ মাকসুদ সরকার (01812277252), বিশিষ্ট রাজনীতিবিদ সগির আহমেদ সরকার (01741219886), নার্সিং ইনস্ট্রাক্টর মুশরাত জাহান লাভলী (01927915250) এবং পল্লী চিকিৎসক মোঃ আমির হোসেন বাবু (01746876300)