পূর্বধলায় ১১ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৪৫ কেজি পোনা অবমুক্ত

Date: 2022-09-21
news-banner

বেলাল হোসেন খান(পূর্বধলা,নেত্রকোণা): নেত্রকোনার পূর্বধলায় ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব-খাতের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে কাতলা মৃগেল ও রুই জাতের পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

উপজেলা ১১টি প্রাতিষ্ঠানিক জলাশয়, ঐতিহাসিক রাজধলা বিল ও বাউসা বিলে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

পোনা অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার মো. শাহজাহান কবীর, জেলা সিনিয়র সহকারি পরিচালক মো. শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ সারোয়ার হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ প্রমুখ।

Leave Your Comments