বিরামপুরে মেধাবী শিক্ষার্থীকে আইফার্মার শিক্ষা সহায়তায় প্রদান

Date: 2023-02-20
news-banner


বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে দরিদ্র মেধাবী মাদ্রাসা আলিম জিপিএ-৫ পাশের  আলোকিত মেধাবী শিক্ষার্থী মোঃ তাহিবুল ইসলাম এর পাশে নগদ অর্থ সহায়তার হাত বাড়িয়ে দিলেন বে-সরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আইফার্মার। দরিদ্র মেধাবী শিক্ষার্থী মোঃ তাহিবুল ইসলাম পৌর পূর্বপাড়া মহল্লার ফুসকা ব‍্যবসায়ী বাদল হোসেনের ছেলে।
২০ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কনফারেন্স রুমে আলোকিত মেধাবীর পাশে আইফার্মার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
বিরামপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় এসময় বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসার আলিম বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মোঃতাহিবুল ইসলাম কে আইফার্মারসহ অন‍্যান‍্য সরকারি, বে-সরকারি ও আধাসরকারিসহ সকল উন্নয়ন সংস্থার প্রতি আর্থিক সহায়তা ও উচ্চ শিক্ষার সকল সুযোগ সুনিশ্চিত করণের জন‍্য সকল দায়ীক্তভার গ্রহনের আহবান জানিয়ে বক্তব‍্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান খায়রুল আলম রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম‍্যান উম্মে কুলছুম বানু, উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, আইফার্মার লিমিটেড এর বিজনেস প্লানিংএন্ড অপারেশন ম‍্যানেজার (এগ্রি ইনপুট) কর্মকর্তা মাহমুদূল হাসান নাবিল, সংস্থার মার্কেটিং ক‍্যাপাসিটি ডেভলপয়েন্ট সহকারী ব‍্যবস্থাপক সাইদ আহমেদ, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসার সুপা  এ এস এম হুমায়ন কবির,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সহ-সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক কামরুজ্জামান , প্রথম আলো প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী প্রমূখ।
আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থী মোঃ তাহিবুল ইসলামের হাতে আইফার্মার এর পক্ষ‍্যথেকে আইফার্মার লিমিটেড এর বিজনেস প্লানিংএন্ড অপারেশন ম‍্যানেজার (এগ্রি ইনপুট) কর্মকর্তা মাহমুদূল হাসান নাবিল, সংস্থার মার্কেটিং ক‍্যাপাসিটি ডেভলপয়েন্ট সহকারী ব‍্যবস্থাপক সাইদ আহমেদ শিক্ষাসহায়তা হিসেবে নগদ ২০ হাজার টাকা ও বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ   এ এস এম হুমায়ন কবির ১০ হাজার টাকা প্রদান করেন।

Leave Your Comments