নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা!

Date: 2023-02-20
news-banner


মোঃ রেজাউল করিম নাটোর প্রতিনিধিঃ নাটোর জেলার প্রায় আড়াই লাখ শিশুকে আজ সোমবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্যে মেডিকেল অফিসার ডাঃ রাজেশ কুমার সাহা বলেন, ভিটামিন ‘এ’ গ্রহন করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই ক্যাম্পেইন সফল করতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য কর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে।

পাওয়ার পয়েন্টে ভিটামিন এ ক্যাপসুল গ্রহনের সুবিধা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন পুষ্টি বিষয়ক জেলা সমন্বয়কারী মোঃ এনামুল হক।
কর্মশালায় জানানো হয়, আজ ২০ ফেব্রুয়ারি জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

Leave Your Comments