আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি:
সাবেক গণপরিষদ সদস্য, যশোর-৪ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর পীরজাদা শাহ হাদীউজ্জামানের ৬ ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুলের সঞ্চালনায় ২০ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসা ময়দানে আলোচনাসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, সহসভাপতি গাজী নজরুল ইসলাম, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন,বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ,বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের ৬ বার নির্বাচিত চেয়ারম্যান মোতালেব হোসেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম সম্পাদক নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহসভাপতি ইব্রাহিম বিশ্বাস, আলহাজ্ব আব্দুল গনি মোড়ল, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশি,বিশিষ্ট ব্যবসায়ী নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মান্নান মোল্যা,জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ মোল্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পি, মোল্যা আনোয়ার হোসেন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, প্রচার সম্পাদক শাহ মুকিত জিলানী,উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন,ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দীন, হাফিজুর রহমান, তৈয়্যেবুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, সহ সভাপতি কামরুল হাসান , দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, নির্বাহি সম্পাদক মফিজুর রহমান, সহসম্পাদক আশরাফ প্রিন্স,শিক্ষক ও সাংবাদিক আমিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ির গদিনশীনপীর আলহাজ্ব শাহ রফিকুজ্জামান।