ভৈরবে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

Date: 2023-02-21
news-banner


মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

মহান একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে 
ভৈরব উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে  ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ পুষ্পস্তবক অর্পন করেন।এরপর একে একে শ্রদ্ধা জানান, ভৈরব উপজেলা পরিষদ, ভৈরব থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,ভৈরব হাইওয়ে থানা,রেলওয়ে পুলিশ,ভৈরব নৌ পুলিশ ইউনিট,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেল,ভৈরব বিদ্যুৎ বিভাগ,রফিকুল ইসলাম মহিলা, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়
পুষ্পস্তবক অর্পন করেন। 

এছাড়া মঙ্গলবার সকালে পৌর কেন্দ্রীয় শহীদ মিনারের  ভৈরব পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,উপজেলা বিএনপি, যুবদল,নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা, আমরা মুক্তিযোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ছাত্র দল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, 
জিল্লুর  রহমান মহিলা কলেজ, রফিকুল ইসলাম মহিলা কলেজ, ব্লাড ডোনেশন ক্লাব ভৈরব,  
সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

Leave Your Comments