আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অভয়নগরের পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে আলোচনাসভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Date: 2023-02-21
আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি :যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহি পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আড়ম্বরপূর্ণভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রালী,সমাবেশ, কবিতা আবৃত্তি, হামদ নাত,দেশাত্মবোধক গান,চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ২১ শে ফেব্রুয়ারি সকালে ১০ টায় পল্লীমঙ্গল আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ ফারুক খানের সভাপতিত্বে এবং প্রভাষক সনজীব বসু,শিক্ষার্থী সামিয়া ও বিথী'র সঞ্চালনায় সাংস্কৃতিক, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ সাহেব আলী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী কবি গোলাম সরোয়ার।আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ এসএম খায়রুল বাশার, ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আমিনুর রহমান, পল্লীমঙ্গল কলেজের সহকারী অধ্যাপক মিনা ইকবাল কবির এবং তাপস কুমার মন্ডল। আরো উপস্থিত ছিলেন ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইরান, সাংবাদিক সব্যসাচী বিশ্বাস,সাংবাদিক জসিমউদদীন বাচ্চু অভিভাবক, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ।