ভাষা শহীদদের প্রতি টিম পজিটিভ বাংলাদেশ শ্রদ্ধা

Date: 2023-02-21
news-banner



 এস এম মাহিন সুনামগঞ্জ জেলা  প্রতিনিধিঃ
অমর ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে টিম পজিটিভ বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখা। আজ ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার  মধ্যনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় টিম পজিটিভ বাংলাদেশ।টিম  পজিটিভ বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখা মানবিক সদস্য এস এম নাদিমুল হাসান, অন্তর রায় ও জয় কানু নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন কালে সংগঠনটির কয়েক শতাধিক সেচ্ছাসেবী  উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান টিম পজিটিভ বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখা। 

টিম পজিটিভ বাংলাদেশ মানবিক সদস্য এস এম নাদিমুল হাসান বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য যেমন শোক ও বেদনার, অনদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। আজকের এই দিনে টিম পজিটিভ বাংলাদেশ শ্রদ্ধার সঙ্গে সকল বীর শহীদদের স্মরণ করছে।

এর আগে রাত ১২টা ১টি মিনিটে প্রথমে পহরে
কয়েক শতাধিক মানবিক সদস্য মধ্যনগর উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।

মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে। এরপর বাংলা পায় অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি।ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারা বিশ্বে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে।

Leave Your Comments