তিতাসে নদী খননের সীমানা নির্ধারণ ক্ষতি হবেনা ফসলী জমি

Date: 2023-02-22
news-banner

সাকিব হোসেইন, তিতাস হোমনা(কুমিল্লা)সংবাদদাতা: 

তিতাসে নদী খননের সীমানা নির্ধারণ করা হয়েছে, এতে ক্ষতি হবেনা মালিকানা জমি ও ফসলী জমি।

বুধবার (২২ ফ্রেব্রুয়ারী) বেলা ১১ টায় কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. সেলিম মিয়া, তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমান ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ  উপস্থিত হয়ে উপজেলার একলারামপুর ও বন্দরামপুর অংশে নদীর প্রস্থ পরিমাপ করে সীমানা নির্ধারণ করেন।


উপ বিভাগীয় প্রকৌশলী মো. সেলিম মিয়া বলেন, নদীর প্রস্থ আছে ১৩০ ফুট এর আমরা খনন করবো উপরাংশে ৯১ ফুট এবং নীচের অংশে ৩৩ ফুট,গভীর হবে নীচের মাটি থেকে ৬ ফুট। তিনি আরও বলেন, এতে করে কোনো মালিকানা জমি বা ফসলী জমির ক্ষতি হবেনা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো.সেলিম মিয়া বলেন, নদী খননকৃত মাটি বিক্রি করার কোনো সুযোগ নেই, তবে খনন কাজ সম্পন্ন শেষ হলে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে নিলামের মাধ্যমে বিক্রি করে সেই টাকা সরকারের কোষাগারে জমা দেয়া হবে।

কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ বলেন, নদী খনন প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর,তাই নদী খননে জাতে নদীর তীরবর্তী কোনো জমি বা ফসলী জমির ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রেখেই নদী খনন সম্পন্ন করতে হবে।

সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমান বলেন, আজ সকালে নদীর প্রস্থ পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হয়েছে। সীমানার মধ্যে নদী খনন করা হলে কোনো মালিকানা জমি বা ফসলী জমি ভাঙ্গার আশংকা নেই।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালি উজ্জামান বলেন, তিতাসের লালপুর গোমতী নদীর সংযোগ হতে হোমনা পর্যন্ত ৪১ কিলোমিটার নদী খনন কাজ ৫ টি প্যাকেজে শুরু ২০২০ সালে,এরই মধ্যে  হোমনার অংশে খনন কাজে কোনো প্রকার সমস্যা হয়নি। তিতাসেও আমরা নদী পরিমাপ করে দিয়েছি, কারো জমি বা ফসলী জমি ক্ষতি হবেনা। স্থানীয়রা না বুঝে খনন কাজ বন্ধ করে দিয়েছে। নদীর তীরবর্তী জমি ও ফসলী ক্ষতি হওয়ার আশংকার অভিযোগ তুলে ১৭ ফেব্রুয়ারী নদী খনন কাজ বন্ধ করে দেয়।

Leave Your Comments