মোঃ সুজন ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী ডিমলা উপজেলা কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল ৪ টায় উপজেলার জাতীয় পার্টি অফিসে সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি সদস্য ও ডিমলা উপজেলা আহবায়ক লেঃ কর্নেল (অবঃ) মোঃ তছলিম উদ্দিন. পিএসসি উপস্থিত ছিলেন আঃ রউফ. ওয়াজেদ আলী. ডা. সাইদুল ইসলাম. মনোয়ার হোসেন. একরামুল হক. ফারুক আহমেদ সহ ১০ টি ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন
প্রকল্প বাস্তবায়নে মরহুম আলহাজ্ব হুসাইন মুহাম্মাদ এরশাদের শাসন আমলে সুচিত উন্নয়নের ধারাবাহিকতার কথা তুলে ধরেন।
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ডোমার ডিমলার মানুষের ভাগ্যের উন্নয়ন করতে হলে"জাতীয় পার্টির মূলমন্ত্রে বিশ্বাসী, মুক্তি যুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর নৈতিক আদর্শ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য পল্লীবন্ধুর রেখে যাওয়া জাতীয় পার্টিকে বিজয়ী করার দৃঢ়প্রত্যয় ব্যাক্ত করেন। সেই সঙ্গে তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি'র সততায় উজ্জীবিত হয়ে ঢাকা থেকে সারা দেশের মানুষ জেগে উঠেছে বর্তমানে তাঁরই স্নেহের ছোট ভাই ও জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের,এমপি 'র সৎ, নিষ্ঠা, সুযোগ্য ও উদজীবিত নেতৃত্বে সাধারণ মানুষ জেগে উঠতে শুরু করেছে। তিনি মানুষের জন্য সুশৃঙ্খল ও নিরাপদ জীবন ব্যবস্থা নিশ্চিত করতে সমাজ থেকে বেকারত্ব, মাদক, চোরাচালান, অর্থ পাচার, দুর্নীতি, টেন্ডার বাজি, লুটতরাজ দূর করতে জাতীয় পার্টি কে শক্তিশালী ও সুসংগঠিত করার আহবান জানান । তিনি বলেন, আমরা ডোমার ও ডিমলার সর্বস্তরের মানুষ এক প্লাটফর্মে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাঙ্খিত লক্ষ্য অর্জনে প্রত্যাশিত লাঙ্গল প্রতীকের বিজয় ছিনিয়ে আনার জন্য কাজ করতে হবে।