অভয়নগরে ভাঙ্গাগেটে ট্রাক-ট্রেন সংঘর্ষে কেউ হতাহত হয়নি।

Date: 2023-02-23
news-banner



আমিনুর রহমান, অভয়নগর প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে ভাঙ্গাগেট রেলক্রসিং এ ট্রাক-রেলগাড়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির সামনের অংশটি দুমড়ে মুচড়ে গেলেও ট্রাকটির ড্রাইভার ও হেলপার লাফিয়ে নেমে যেতে সক্ষম হয়।
সরেজমিনে জানা যায়, ২৩ বৃহস্পতিবার  ফেব্রুয়ারি আনুমানিক বেলা পৌনে ১২ টায় যশোর থেকে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস উপজেলার ভাঙ্গাগেট রেলক্রসিং অতিক্রম করার প্রাক্কালে দীর্ঘ সময় ধরে হর্ণ দিলেও গেইটম‍্যান প্রিতিষ দাস(২৮) গেটের বার না ফেলায় স‍্যানিটারী মালবাহী ঢাকা মেট্রো ট ১৪-৮১৯৩ নাম্বারধারী ট্রাকটি রেল শ্লিপারের উপর সামান‍্য উঠে পড়ে। ফলে রেলগাড়ি ট্রাকটির সম্মুখে আঘাত করে চলে যায়।এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময়  ট্রাক চালক সুমন(২৮) ও হেলপার লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পায়।
গেটম্যান প্রিতিষ বলেন,আমাকে আগে থেকে ট্রেন আসার সিগন্যাল দেয়া হয়নি।নেট সমস্যার জন্যে আমাকে হয়তো সিগন্যাল দিতে পারেনি।
এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি গেটম‍্যানের গাফিলতিতে দূর্ঘটনা ঘটেছে। আমরা দূর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে ফেলার চেষ্টা করছি।

 

Leave Your Comments