বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরের ২ নং কাটলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ চক্রের নির্বাচিত উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড, খাদ্যশস্য বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম।
"শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সভতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের উন্নয়ন, বিশ্ব মন্দাভাবের মোকাবেলা, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ চক্রের নির্বাচিত ইউনিয়নের ৩'শ ৮ জন উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড, খাদ্যশস্য বিতরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ২ নং কাটলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।।