কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর মোর্শেদাবাদ এলাকার ঐতিহ্যবাহি বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কমলাপুর এতিমখানা ইসলামিয়া কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে এ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়। এতে মহরজান অরফানেজ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সৈয়দ সামসুজ্জামান পারভেজের সভাপতিত্বে ও কালকিনি পৌরসভার কাউন্সিলর-অরফানেজ ফাউন্ডেশনের সহ-সভাপতি আসাদুজ্জামান লাবু তালুকদারের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ, ডাসার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই শিকদার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন মহরজান অরফানেজ ফাউন্ডেশনের সভাপতি মোঃ ইউনুস খান ও মহরজান অরফানেজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শফিউজ্জামান পাপেল। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগর মাতুব্বর ও কমলাপুর এতিমখানা ইসলামিয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সৈয়দ সাইফুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা দিদার সরদার,ফারুক শেখ,ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন আহমেদ, দপ্তর সম্পাদক সাকিব হাওলাদার প্রমুখ।