সিকান্দার আলী ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে কাজ করছে

Date: 2023-02-24
news-banner


সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে ২০২২ সালের এসএসসি এইচএসসি দাখিল আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার ২৩ ফেব্রয়ারী বেলা ২ টায় অাঙ্গারজুর আলিম মাদ্রাসা হল রুমে খলিলুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা কামাল উদ্দিন কামালি এবং লোকমান হাফিজের সঞ্চালনায় নন্দিরগাঁও ইউনিয়নের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি এইচএসসি দাখিল আলিম পরীক্ষায় এ প্লাস ও ফোর পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ প্রায় অর্ধ শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাজী সিকান্দার আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে  আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। 
অনুষ্ঠানে মহাগ্রন্হ আল কুরআন থেকে তিলাওয়াত করেন অাঙ্গারজুর আলিম মাদ্রাসার শিক্ষার্থী  রাজু আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন,  আল ইসলাহ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি ক্বারী মাওলানা মছদ্দর আলী।   

হাজী সিকান্দার আলি ফাউন্ডেশনের ফাউন্ডার লন্ডন প্রবাসী হাফিজ মাওলানা মোহাম্মদ বশির উদ্দিন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দিলে আগামীতে তারা দেশ ও সমাজকে  ভালো কিছু উপহার দিতে পারবে। 
তিনি বলেন,হাজী সিকান্দার আলী ফাউন্ডেশন হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কোন কারনে ঝরে পড়া রোধে ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত এবং মানসম্মত শিক্ষার হার বাড়াতে  কাজ করছে। সিকান্দার আলী ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের পাশে আছে এবং আগামীতেও থাকবে। শিক্ষা সামগ্রী থেকে শুরু করে একজন শিক্ষার্থী তার পড়ালেখার খরচ চালাতে যে যে সহযোগিতা প্রয়োজন সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এ প্লাস এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতি বছর আমরা সংবর্ধনার আয়োজন করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আংগারজুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হেলাল আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মতিউর রহমান, পিয়াইনগুল জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসাদুজ্জামান, গ্রাফিক্স জোনের পরিচালক নেছার আহমদ জামাল, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমদ, সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী ও অনুষ্ঠানের কৃতি শিক্ষার্থীর অভিভাবক শাহিন আহমদ,মাওলানা শাহজাহান আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, সমুজ আলী প্রমুখ। 

২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস ও ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সার্টিফিকেট ও শিক্ষা সামগ্রী তোলে দেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে স্মৃতিচারণ বক্তব্য রাখেন পিয়াইনগুল হাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের  এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী শারমিন জান্নাত রিয়া।

Leave Your Comments