মোঃনাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
ভৈরব উপজেলা ছাত্রদলের সদস্য সচিব
আরিফ মোহাম্মদ ফরহাদ এর মমতাময়ী মায়ের ও
ভৈরব পৌর ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি
তুষার আহমেদ এর পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ ফ্রেরুয়ারি) শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় ভৈরব উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ভৈরব বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজুয়ান উল্লাহ, সদস্য সচিব আরিফ মো. ফরহাদ, যুগ্ম আহবায়ক, রাব্বি হাসান নয়ন,পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসাম রহমান, সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকী, যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামান রাসেল,কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয় সম্পাদক,আশিকুর রহমান সোহরাব প্রমুখ।এছাড়া ভৈরব উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।