সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:
জেন্ডার ইক্যুইটি এন্ড এম্পায়ারমেন্ট ( GEEP) উদ্যোগে শিক্ষার্থীদের জন্য সচেতনামূলক ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। এতে অংশ সংগ্রহণ করেছে সিলেট নগরীর ১৩ নং ওয়ার্ডে মির্জা জাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ে ,এই সময় বিদ্যালয়ের কক্ষে সচেতনমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মির্জা জাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়, শিক্ষার্থীদের নিয়ে এই ওয়ার্কশপ বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে ৭০ জন শিক্ষার্থীর সাথে ওই প্রজেক্টের মূল উদ্দেশ্য ও সামাজিক সচেতনামূলক বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে জেন্ডার কোয়ালিটি’র পাশাপাশি আলোচনার বিষয়বস্তু ছিল মাসিক স্বাস্থ্য, , নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ ও পরিবেশ বিষয়ক সচেতনতা, গুড টাচ ও ব্যাড টাচ, বয়সঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর আত্মরক্ষা বিষয়ক সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন মির্জা জাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষকগণ । জিপ প্রজেক্টের সদস্যদের উপস্থিতি ছিলেন জীবন নাহার যুথি,মেহেরুন্নেসা চাঁদনী,অদ্রিতা পিংকি,বাসন্তী দেবী প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, এ ধরণের প্রোগ্রাম হওয়ায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে ও শিখতে পেরেছি ওয়ার্কশপ শেষে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ জিপ প্রজেক্ট এর পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ করা হয়।
জীবন নাহার যুথি বলেনঃ আমি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এম.এ শেষ বর্ষের শিক্ষার্থী আমি একজন এর কাছে ভ্রমনকন্যা " Traveleets Of Bangladesh "নাম শুনি।তাদের পেজে যেদিন আমি ডুকি সেদিন একটা ২ দিন ওয়ার্কশপ এর আয়োজন করে। আমি সেখানে অংশগ্রহণ করি।তারা সেখানে আত্মরক্ষামুলক, সচেতনতামুলক, নেতৃত্ব নিয়ে বিশদভাবে জানতে পারি। তারপরে আমি তাদের সাথে সেচ্ছাসেবী হিসেবে যোগদান করি।তাদের একটি প্রকল্প আছে নারীর চোখে বাংলাদেশ।যা আমাদের Sustainable Development Goals এর৫ নং প্রকল্প নিয়ে কাজ করে চলেছে। বাংলাদেশের বিভিন্ন জেলায়,ঢাকার বিভিন্ন স্কুল প্রোগ্রাম করে। আমাকে তারা সিলেট জেলায় পাঠায় ফ্যাসিলেটর হিসেবে সেল্ফ ডিফেন্স এবং লিডারশীপ নিয়ে শিক্ষার্থীদের সাথে সেশন নেওয়া হয়।শিক্ষার্থীরা এত উৎসাহিত ছিল এবং তারা জানিয়েছে এরকম অনুষ্ঠান এ আরো অংশগ্রহণ করতে চায়।আমি এরকম কাজের সাথে নিজেকে যুক্ত হতে পেরে ধন্য মনে করছি।আমি বরাবরই শিশুপ্রিয়।শিশুদের সাথে আমার মিস্তে ভালোলাগে।ধন্যবাদ জানাতে চাই ভ্রমনকন্যা Traveleets Of Bangladesh কে এবং যারা আমাকে যোগ্য মনে করে পাঠিয়েছেন।