নালিতাবাড়ীতে ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত

Date: 2023-02-25
news-banner



আল আমীন 
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি।। 

শেরপুরের নালিতাবাড়ীতে অঙ্গিকার ফাউন্ডেশনের  উদ্যোগে ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার হিরন্ময়ী উচ্চ বিদ‍্যালয়ে অনুষ্ঠিত মেডিকেল ক‍্যাম্পে প্রধান অতিথি হিসেবে 
রোটারী ক্লাব অফ সোনারগাঁও ঢাকার সাবেক সভাপতি জাতীয়  প্রেসক্লাবের কার্যকরী সদস‍্য কাজী রওনক উপস্থিত ছিলেন। সভাপতিত্বে এসময় অন‍্যান‍্যের মাঝে অঙ্গীকার ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সুলতানা, সাধারণ সম্পাদক হুমায়ুন মজিব, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এতে ভলান্ডিয়ার হিসেবে সোলাইমান, হাবিব, হারুন, সোহান ও রাজু মিয়া দায়িত্ব পালন করেন।
মেডিকেল ক‍্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দেন ডাঃ সালেহ সাইদিদ সায়ক (মেডিসিন), ডাঃ মিন্নাত জাহান খান (আইসিইউ), ডাঃ জান্নাতুল ফেরদৌস তন্বি (মেডিসিন), ও ডাঃ জুহাইরা ইকবাল (অর্থোপেডিক) প্রমুখ।

দিনব‍্যাপী মেডিকেল ক‍্যাম্পে উপজেলার প্রায় ৫শত নারী-পুরুষ ও শিশুদের বিনামুল্যে ব‍্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়।

Leave Your Comments