ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।

Date: 2023-02-26
news-banner



 বুলবুল আহমেদ-রংপুর ব্যুরো চীফ।।        নীলফামারীর ডিমলায় খামারিদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রশাসন।
শনিবার (২৫শে ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি)র অর্থায়নে, উপজেলা চত্বরে এ মেলার আয়োজন করা হয়। সকাল ১০টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হয়। প্রদর্শনী মেলায় প্রায় ৪৫টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী -১ ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, জেলাপরিষদ সদস্য ফেরদৌস পারভেজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার (মিন্টু), ডিমলা থানা ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান, আয়শা সিদ্দিকা, প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায় বলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ডিমলার আয়োজনে দিনব্যাপী প্রাণীর প্রদর্শনী-২৩ অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ৩টি গাভীর স্টল, ৮টি ছাগল/ভেড়ার স্টল, ১০টি পাখির স্টল, ১১টি হাঁস/মুরগির স্টল, ৫টি প্রাণীজাত প্রযুক্তির স্টল, ৮টি প্রাণীজাত বিপণন স্টলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪৫টি স্টল স্থান পায় এই প্রদর্শনীতে।
তিনি আরো বলেন, দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগির ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।
বিকাল আড়াইটায় সময় অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়।

Leave Your Comments