মাহদী আব্দুল্লাহ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদীতে ভুটভুটি -মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের তৌশিক (৪০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছে। আজ রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় দাশুড়িয়া- লালন শাহ সেতুর দিয়াড় বাঘইল চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত তৌশিক রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একজন প্রকৌশলী ছিলেন। তার বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তৌশিক মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সাথে তার মটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।