মিঠাপুকুরে প্রাণিসম্পদ মেলা প্রদর্শনীর উদ্বোধন

Date: 2023-02-27
news-banner


রতন বাবু  মিঠাপুকুর।।
পশুপ্রাণি পালনে সফলতা বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে মিঠাপুকুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রদর্শনী-২০২৩ মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬শে ফেব্রæয়ারী) দুপুর ১২টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের তারাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউট ম্যাজিস্ট্রে রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য ও মিঠাপুকুর-৫ আসনের সাংসদ হাবিবুন্নবী আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন- প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণিসম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। তিনি আরো বলেন-দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব, যারা বেকার এদিক সেদিক ঘোরাফেরা করেন তারা এগিয়ে আসেন  গবাদিপশু পাখি পালনে আপনাদের সরকার সহযোগিতা করবে। আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন।তিনি আরো বলেন- প্রাণি পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, প্রানী সম্পদ কর্মকর্তা একরামূল ইসলাম,ভেটেনারী সার্জন জাহাঙ্গীর আলম সহ প্রমূখ।উপস্থিত খামারিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন তীর্থ এন্ড তৈথী এগ্রো লিমিটেড এর স্বত্বাধিকারী তিতাস আহম্মেদ। দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৪৫ টি স্টল অংশগ্রহণ করেন। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভী গরু, মহিষ, ছাগল, ভেড়া,হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।

Leave Your Comments