ছাত্রী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

Date: 2023-02-27
news-banner



আহসান হাবীব রানা, ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাতভর ছাত্রী নির্যাতন ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে মিছিলটি বের হয়ে জিয়া মোড়সহ ক্যাম্পাসের বিভিন্ন চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় জিয়া মোড়ে এসে শেষ হয়।

মশাল মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমানুল সোহান ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সুইটের নেতৃত্বে মাহমুদুল হাসান,সম্পাদক দেলোয়ার হোসেন, উদয় দেবনাথ, নূর আলম,  আহসান হাবীব রানা,  আহমাদ গালিব, মাজিদুল ইসলাম উজ্জ্বল, ইমতিয়াজ চৌধুরী ইমন, আসিফুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির সভাপতি এমানুল সোহান ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এজাতীয় ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহ্বান জানান।

Leave Your Comments