গোলাম রব্বানী
হরিপুর উপজেলা প্রতিনিধি।।
"পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার হরিপুরে উপজেলা প্রশাসন,হরিপুর ও উপজেলা পরিসংখ্যান অফিস কর্মকর্তার কার্যালয়,হরিপুর-ঠাকুরগাঁও এর যৌথ আয়োজনে সকাল ১০:০০ ঘটিকায় জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে হরিপুর উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে র্যালি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জনাব এ কে এম শরিফুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর-ঠাকুরগাঁও।
এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা। জনাব মোঃ রুবেল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও জনাব মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, পরিসংখ্যান কর্মকর্তা হরিপুর - ঠাকুরগাঁও জনাব মোঃ মনজুরুল হক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, হরিপুর-ঠাকুরগাঁও।জনাব মোঃ
রবিউল ইসলাম রাজ সিসিটি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, হরিপুর - ঠাকুরগাঁও।
জনাব মোছাঃ হোসনেআরা খাতুন আনসার ভিডিবি কর্মকর্তা, হরিপুর-ঠাকুরগাঁও।
আর ও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ।