হরিপুরে স্কুল ফিডিং ক্যাম্পেইন প্রাণিসম্পদ সেবা -২০২৩ ।

Date: 2023-03-01
news-banner



গোলাম রব্বানী
হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
 ঠাকুরগাঁও জেলার হরিপুরেও স্কুলেও ফিডিং ক্যাম্পেইন প্রাণিসম্পদ সেবা-২০২৩ পালিত । লাইভস্টক এন্ড ডেইরি ডেভলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় হরিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল। শিশুদের পুষ্টি ঘাটতি সচেতনতামুলক বৃদ্ধির লক্ষে  হরিপুর উপজেলায় ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের স্থাপিত   মাদ্রাসাতুল হামদ ইসলামিয়া মাদ্রাসায়  ১০০ জন ছাত্রদের মাঝে বিনামূল্যে  ডিম বিতরণ করেন। 

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  
  ডাঃ নুরুল ইসলাম সকল ছাত্রদের উদ্দেশ্য বলেন,
মেধা বিকাশের জন্য পুষ্টিযুক্ত খাদ্য গ্রহণ  করতে হবে। পাশাপাশি যে সব খাদ্যে সুষম পুষ্টি রয়েছে সেগুলো চাষাবাদ করতে হবে। পুষ্টি  সুস্থ দেহ - সুস্থ-মন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  
  বিভিন্ন প্রাণী থেকেও  পুষ্টিযুক্ত খাদ্য পাওয়া যায়। এগুলো পালন করার জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয় । 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মর্কতাগণ আরো  উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ।

Leave Your Comments