ভৈরবে জাতীয় বিমা দিবস পালিত

Date: 2023-03-01
news-banner


মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় বিমা দিবস পালিত হয়েছে। সরকার ২০২০ সাল থেকে জাতীয় বীমা দিবস উদযাপন করছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ  চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
শোভাযাত্রা শেষে বেলুণ  উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্ধােধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এ সময় 
বিভিন্ন বীমা কোম্পানির কর্মচারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য,১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে এ অঞ্চলের প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনীতি নিষিদ্ধের ওই সময়ে বঙ্গবন্ধু বীমা খাতে যোগ দিয়েছিলেন। বীমা কোম্পানির কর্মী হিসেবে তিনি সারা দেশ ভ্রমণ করেছিলেন। বীমার কাজের আড়ালে রাজনীতি করার সুযোগ নিয়েছিলেন। এজন্য সরকার ১ মার্চকে বীমা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়।

Leave Your Comments