শালিখায় জাতীয় ভোটার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

Date: 2023-03-02
news-banner


মেহেদী হাসান ইমরান, (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় "ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে" এই প্রতিপাদ্যে ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, শালিখা থানার ওসি তদন্ত মিলন ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, সোনালী ব্যাংক শালিখা শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা বলেন ভোটার দিবস হলো সচেতনতামূলক দিবস। একজন ভোটার নিয়ম মেনে ভোটার হবে এবং ভোটার হওয়ার প্রয়োজনীয়তা ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্বসহ নানাবিধ ধারণা দেয়া হয়।

Leave Your Comments