আওয়ামী লীগের লোহানী পাড়া ইউনিয়নের বর্ধিত সভা

Date: 2023-03-03
news-banner


      এম.জামান
বদরগঞ্জ প্রতিনিধি:

গত ০২রা মার্চ ২০২৩ ই্ং রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া ইউনিয়নের আওয়ামী লীগের বর্ধিত সভা, সভায় প্রধান অতিথি হিসেবে রংপুর‌ জেলা আওয়ামী লীগের সদস্য ও বদরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক, বদরগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোঃ        আহাসানুল হক চৌধুরী টুটুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাকীব হাসান ডলু ও আওয়ামী লীগের উপজেলা ,ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আঃ হাই( মাষ্টার) সভাপতি ১৫নং লোহানী পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ১৫নংলোহানীপাড়া  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ ওবায়দুল হক টুটুল। প্রধান অতিথি তার বক্তব্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন সেই সাথে লোহানী পাড়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত  ইউনিয়ন কমিটির সকল সদস্যকে জনবান্ধব কর্মী হিসেবে কাজ করার তাগিদ দিয়েছেন আসন্ন সাংসদ নির্বাচনে সকল নেতা কর্মীদের সক্রিয় হয়ে বর্তমান সাংসদ জনাব আবুল কালাম আহাসানুল হক চৌধুরী ( ডিউক) ওনার হাতকে শক্তিশালী করতে বিশেষ ভাবে অনুরোধ করেন কারন উন্নয়ন ত্বরান্বিত করতে ডিউক চৌধুরীর বিকল্প নেতা বদরগঞ্জ উপজেলায় নাই । তবে বিগত ইউনিয়ন পরিষদের মনোনয়ন নিয়ে দলীয় কোন্দল তৈরি হয় পরবর্তীতে উপজেলা ও ইউনিয়ন কমিটির সমন্বয় করে সৃষ্ট কোন্দল  সমাধান করে এখন ইউনিয়ন আওয়ামীলীগের মধ্যে কোন প্রকার দলীয় কোন্দল নাই বললেও চলে।

Leave Your Comments