হরিপুরে নব যোগদানকৃত ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বরণ ও বিদায়ী সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত ।

Date: 2023-03-04
news-banner


গোলাম রব্বানী
হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ


ঠাকুরগাঁও জেলার হরিপুরে প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত প্রাথমিক  বিদ্যালয়ের নব যোগদানকৃত শিক্ষকগণের, বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষকমন্ডলীগণের বিদায়ী সম্মাননা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, সংসদ সদস্য ঠাকুরগাঁও -২ ও সভাপতি,পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়  বিষয়ক সংসদীয়  কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের  চেয়ারম্যান অধ্যক্ষ,মোঃ জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা  এ কে এম  শরিফুল হক,হরিপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি ও পুরুষ ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর 
অধ্যক্ষ মো,সৈয়দুর রহমান মোসলেম উদ্দিন ডিগ্রি  কলেজ,  থানা অফিসার ইনচার্জ পক্ষে এস আই রাকিব, মোঃ আনিসুজ্জামান শান্ত সাবিনা ইয়াসমিন রিপা সদস্য জেলা পরিষদ ঠাকুরগাঁও, এস এম আলমগীর, সাধারণ সম্পাদক,  বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নগেন কুমার পাল, উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার মো মুন্জুরুল ইসলাম , প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন  হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, 
বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ  ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ । 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো,ফয়েজ জামান, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক  মো,আলী আকবর প্রাথমিক শিক্ষক সমিতি,  সভাপতিত্ব করেন মো,মোশাররফ হোসেন প্রাথমিক শিক্ষক সমিতি হরিপুর, ঠাকুরগাঁও।
নবাগত শিক্ষকবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী শিক্ষকমন্ডলীগণকে  সম্মাননা স্মারক প্রদান করা হয়। 
অতিথিবৃন্দ  বিদায়ী শিক্ষকমন্ডলীগণের সুস্বাস্থ কামনা করেন এবং নব যোগদানকৃত  শিক্ষক বৃন্দকে জাতিগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আহবান জানান।

Leave Your Comments