অপহরনের ৭ দিন পরে কিশোরীকে উদ্ধার।

Date: 2023-03-06
news-banner



সৈয়দ মোকাররম হোসেন,ডাসার(মাদারীপুর)।।

 ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামের বোরহান হাওলাদারের কন্যা গত ১ মার্চ একই এলাকার বখাঠে ছেলে আকাশ(২৫)  অপহরন করে নিয়ে যায়।
গত ১ মার্চ সকাল থেকে অপহরণ হয় বোরহান হাওলাদার এর মেয়ে। অনেক খোজাখুজি করার পরে পরিবার জানতে পারে একই এলাকার বখাটে ছেলে আকাশ আকন (২৫) তায়েবাকে (১৪) অপহরন করে। 
পরে তায়েবার মামা ডাসার থানায় একটি সাধারন ডায়েরী করেন তারই প্রেক্ষিতে ডাসার থানা আজ তায়েবার পরিবার কে ফোন করে জানায় যে তাদের মেয়ে ও অভিযুক্ত বখাটে আকাশ আকন (২৫) থানায় আটক করে রেখেছে। 
এ বিষয়ে তায়েবার বাবা সাংবাদিকদের বলেন আমার নাবালিকা মেয়েকে গত ১ মার্চ অপহরন করে বখাটে আকাশ আকন।
 তিনি আরো বলে এই ছেলে বিভিন্ন নেশায় জড়িত আছে এবং আমার মান-সম্মান সব কিছু নষ্ট করে আমার অবুঝ মেয়েকে অপহরণ করে। আমি এর কঠিন বিচার দাবি জানাই প্রশাসনের কাছে।
এ অবস্থায় ডাসার থানার কর্মরত অফিসারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যথাযথ প্রমান হলে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে বলে আশ্বাস দেন।

Leave Your Comments