ইবিতে 'সাইন্স অলিম্পিয়াড ও ট্রেজার হান্ট' অনুষ্ঠিত হবে ১২ মার্চ

Date: 2023-03-06
news-banner


আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি।। 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মত বিজ্ঞান চর্চা ও গবেষণা ভিত্তিক সংগঠন সাইন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'সাইন্স অলিম্পিয়াড ও ট্রেজার হান্ট'। 

আগামী ১২ মার্চ ৯টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সেমিনার রুমে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন করা যাবে। যা চলবে ১১ মার্চ পর্যন্ত।

উক্ত অলিম্পিয়াডটি স্পনসর করেছেন সোহান'স ভার্সিটি এডমিশন কোচিং, কুষ্টিয়া। এবং মিডিয়া পার্টনার হিসেবে আছেন দৈনিক আমাদের সময়। 

জানা যায়, অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৬টি বিভাগসহ কুষ্টিয়া ও ঝিনাইদহের ২০টির ও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রোগ্রাম দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে 'সাইন্স অলিম্পিয়াড' ও দ্বিতীয় পর্বে 'ট্রেজার হান্ট কম্পিটিশন' অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে সাইন্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম আমাদের সময়কে বলেন, সাইন্স ক্লাব থেকে প্রথমবারের মতো সাইন্স অলিম্পিয়াড আয়োজন ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি এ আয়োজনে সাড়া পাবো। সামনেও আমাদের এরকম আয়োজন থাকবে।

উল্লেখ্য, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে ও প্রযুক্তিগত জ্ঞান প্রসার ঘটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে সাইন্স ক্লাব। বৈজ্ঞানিক ম্যাগাজিন, বিজ্ঞানভিত্তিক সভা সেমিনার, সামাজিক সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক বাখ্যা, বিজ্ঞান চর্চার যথাযথ সুবিধা ও ক্ষেত্র তৈরি হলো সাইন্স ক্লাবের অন্যতম উদ্দেশ্য।

Leave Your Comments