নালিতাবাড়ীতে শীতার্ত মানুষের পাশে রাশিদা চৌধুরী

Date: 2023-03-06
news-banner



আল আমীন 
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি।। 

শেরপুরের নালিতাবাড়ী নন্নী ইউনিয়নের নিজ এলাকায় শীতার্তদের মাঝে আজ সোমবার সকালে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সহ সম্পাদক রাশিদা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামীলীগ নালিতাবাড়ী উপজেলা শাখার প্রচার সম্পাদক ও নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: বিল্লাল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আহসান, নন্নী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক মিয়া সহ ইউনিয়ন ও ওযার্ড আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
জানা গেছে, রাশিদা চৌধুরী প্রতি বছর শীতে তার এলাকায় শীতার্ত মানুষের পাশে শীত বস্ত্র নিয়ে হাজির হন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

Leave Your Comments