বিরামপুরে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন

Date: 2023-03-08
news-banner



বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। 

"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের বিরামপুরে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ ই মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে এবং এনজিওদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাএা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে,দিবসটির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। 
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশার্ররত জাহান, উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষমেজবাউল হক, ডিপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হাবিবুর রহমান হাবিব, আওয়ামীলীগের সাংগঠনকি  সম্পাদক মোঃ  আঃ  রাজ্জাক মাষ্টার, এনজিও ফোরামের সভাপতি এনামুল হক প্রমূখ। 
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন এলাকার নারীগন উপস্থিত ছিলেন।

Leave Your Comments